কালীগঞ্জ নলডাঙ্গা ভূষণ শিশু একাডেমির বার্ষীক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন ও এমপি আনারকে সংবর্ধনা

ঝিনাইদহ প্রতিনিধি ॥
কালীগঞ্জ নলডাঙ্গা ভূষণ শিশু একাডেমির বার্ষীক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন ও এমপি আনারকে সংবর্ধনা দেওয়া হয়েছে। দুইদিন ব্যাপি অনুষ্টিত ক্রীড়া প্রতিযোগিতার শেষ দিন শনিবার সকাল ১০ টায় বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত এক অনুষ্টানের মাধ্যমে তিনবারের নির্বাচিত সাংসদ আনোয়ারুল আজীম আনারকে সংবর্ধনা দেওয়া হয়।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি জান্নাতুল ফেরদৌস রুপালীর সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ পারভিন ও প্যানেল মেয়র মনিরুজ্জামান রিংকু।
বিদ্যালয়ের অধ্যক্ষ শাহী আলমের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্টানে আরও উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেল ও মহিলা কাউন্সিলর শামসুর নাহার বিনা সহ সুধীজনেরা।
কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সহ-সভাপতি বাবু অজিৎ কুমার ভট্টাচার্য্য ও সাংবাদিক জামির হোসেনের স ালনায় এদিন সকালে বিদ্যালয়ের পক্ষ থেকে এমপিকে সংবর্ধনা শেষে নানা সাজে উৎসবে মেতেছিল বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। এরপর দুপুরে বিজয়ী ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দুদিন ব্যাপী অনুষ্টিত বিভিন্ন ক্রীড়া ইভেন্ট সম্পন্ন করতে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য, ছাত্রছাত্রী, অভিভাবক, অভিভাবিকা সহ শিক্ষক শিক্ষিকাগন একনিষ্টতার সাথে দ্বায়িত্ব পালন করেন। সন্ধ্যার পর এক সাংস্কৃতিক অনুষ্টান ও র‌্যাফেল ড্র’য়ের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights