কালীগঞ্জে আধুনিক প্রযুক্তিতে আখের একর প্রতি ফলন বৃদ্ধি ও গুনগত মানসম্পন্ন আখ উৎপাদনের লক্ষ্যে মাঠ দিবস-২০২৪ পালিত হয়েছে

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ॥
মোবারকগঞ্জ সুগার মিলের কৃষি বিভাগের আয়োজনে উপজেলার চাঁদপাড়া গ্রামের বকেরগাছি কেন্দ্রে মাঠ দিবস-২০২৪ পালিত হয়। বুধবার ১২ (জুন) সকালে মোবারকগঞ্জ সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিএসএফআইসির ইক্ষু উন্নয়ন ও গবেষনা বিভাগের উপসচিব ড.এ,কে,এম,এমদাদুল হক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক সিপিসিআর মোহাম্মদ মুজিবুর রহমান, হিরন্ময় বিশ^াস মহাব্যবস্থাপক (অর্থ), মাসুদ রানা (প্রশাসন), গৌতম কুমার মন্ডল (কৃষি) পুলক কুমার সরকার (কারখানা), মোবারকগঞ্জ সুগার মিলের শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রসুল, শরিফুল ইসলাম সাধারন সম্পাদাক এ,ক,ইউ মোচিক। এছাড়াও মোচিকের বিভিন্ন ইউনিটের সাবজোন কর্মকর্তা, সিআইসি, সিডিএ এবং আখচাষীরা উপস্থিত ছিলেন।

কর্মকর্তারা আখচাষীদের আধুনিক প্রযুক্তিতে আখের একর প্রতি ফলন বৃদ্ধি ও গুনগত মানসম্পন্ন আখ উৎপাদনের লক্ষে উন্নত কৃষিতাত্তিক ব্যবস্থাপনা বিষয়ক বিভিন্ন পরামর্শ দেন। এবং চাষীদের আখ চাষে উদ্বুদ্ধ করতে বিভিন্ন সুযোগ সুবিধার দেবার আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights