কালীগঞ্জে গোল্ডেন সান স্কুলের বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি ॥
ঝিনাইদহের কালীগঞ্জে গোল্ডেন সান রেসিডেন্সিয়াল স্কুল এন্ড ক্যাডেট
একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ২০২৪ সম্পন্ন ও পুরষ্কার বিতরণ
অনুষ্ঠিত হয়েছে। গতরোববার বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান
অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার।
বিদ্যালয়ের কার্যকরী পরিষদের সভাপতি আবেদ আলীর সভাপতিত্বে বিকালে পুরষ্কার
বিতরণী অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল
আলম আশরাফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, কালীগঞ্জ ফায়ার
সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ, প্রেসক্লাবের সভাপতি জামির
হোসেন, পৌরসভার প্যানেল মেয়র মনিরুজ্জামান রিংকু ও ৭১ টিভির সাংবাদিক
মিশন আলী সহ অন্যরাা।
শিক্ষক তানভীর রহমান তকির সঞ্চালনায় এ অনুষ্টানে বিদ্যালয়ের ছাত্রছাত্রী, অভিভাবক,
অভিভাবিকা ও শিক্ষক শিক্ষকাবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights