কালীগঞ্জে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ ॥
”আমার সোনার বাংলায়, চাঁদাবাজদের ঠাই নাই” এ স্লোগানে ঝিনাইদহের কালীগঞ্জ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কালীগঞ্জ উপজেলা শাখা । শুক্রবার বিকালে শহরের মেইন বাসস্টান্ডে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে তারা । মানবন্ধনে রাজনৈতিক নেতৃবৃন্দ, গনমাধ্যম কর্মী , ব্যবসায়ী নেতা ও সাধারন মানুষ অংশ নেয় ।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি হুসাইন আহমেদের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল শেষে এক প্রতিবাদ সমাবেশে নেতৃবৃন্দরা বলেন , চাঁদাবাজি টেন্ডারবাজির বিরুদ্ধে আন্দোলন করেই ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি। তাই সাবধান করতে চাই , আগামি এক মাসের মধ্যে যদি শহরের চাঁদবাজি বন্ধ না হয়, তাহলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
সমাবেশে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কালীগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব সাইদুর রহমান. মুখ্য সংগঠক এজাজুর রহমান আব্দুল্লাহ, গনমাধ্যমকর্মী বৈশাখী টিভির ঝিনাইদহ জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম মন্টু,ঝিনাইদহ জেলা টেলিভিশন ফোরামের সভাপতি ও কালীগঞ্জ উপজেলা পরিবেশক সমিতি সাধারন সম্পাদক , শিপলু জামান, ইসলামী ছাত্রশিবির, কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি আবুল হাসনাত মুর্তুজা, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি আমিনুর রহমান ও ইসলামী আন্দোলন কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি, রবিউস সোবহানসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ।
এ সময় বক্তাগণ আরো বলেন, বিশেষ করে কালীগঞ্জ শহরের রাস্তা এবং ফুটপাতের উপর বসা দোকানগুলো থেকে পৌরসভার টোল আদায়ের নামে যে চাঁদা নেওয়া হচ্ছে তা বন্ধ করতে হবে। একই সাথে ফুটপাত এবং রাস্তা দখলমুক্ত করারও দাবি জানাই বক্তাগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights