কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে জাহিদা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সে উপজেলার মাসলিয়া গ্রামের আব্দুল মাজেদ এর স্ত্রী। সোমবার দুপুর ২.৪০ মিটিনের দিকে বারোবাজার রেলস্টেশনের অদূরে খুলনা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।
স্থানীয়রা বলছেন, নিহত জাহিদা বেগম একজন মানুষিক রোগী । ঘটনার সময় ট্রেন লাইন অতিক্রম করে বারোবাজার শহরের দিকে যাচ্ছিলেন। এসময় দ্রুতগামি ট্রেনের নিচে পড়ে তার শরীর খন্ড বিখন্ড হয়ে যায।
বারোবাজার রেলস্টেশন মাস্টার সিদ্দিকুর রহমান জানান, দুপুর ২.৪০ মিনিটের সময় ঢাকাগামি সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি বারোবাজার অতিক্রম করে। এরপর স্থানীয়দের মাধ্যমে জানতে পারেরন ওই ট্রেনে কাটা পড়ে এক নারী মারা গেছেন। এ খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে লোক পাঠিয়ে নিশ্চিত হন। বিষয়টি তিনি যশোর রেল পুলিশকে অবহিত করেছেন । তারা এসে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।
