কালীগঞ্জে নারিকেল চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন

ঝিনাইদহ প্রতিনিধি:
২০২৪-২৫ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় নারিকেলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহের কালীগঞ্জে নারিকেল চারা বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহঃবার (২৬ জুন) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে এ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) শাহিন আলম।

উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব রহমান রনির সভাপতিত্বে এই কর্মসূচির আওতায় মোট ৫৫০ জন কৃষককে ৫ টি করে নারিকেল চারা প্রদান করা হয়। এছাড়া ১১৪ টি সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৭০০টি নারিকেল চারা বিতরণ করা হয়।

কৃষি অফিস সূত্রে জানা যায়, নারিকেল চারা বিতরণ করে কৃষকদের মধ্যে নারিকেল চাষে উৎসাহিত করা এবং স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এ সময় কৃষি অফিসের কর্মকর্তাগণ, স্থানীয় কৃষক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights