কালীগঞ্জে ফ্রেশ সিমেন্ট এবং এস এ ট্রেডার্সের উদ্যোগে নির্মাণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ফ্রেশ সিমেন্ট এবং এস এ ট্রেডার্সের যৌথ উদ্যোগে নির্মাণের সুপারস্টার দের নিয়ে নির্মাণ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যার পর শহরের ভূষণস্কুল সড়কে গল্পঘর রেস্টুরেন্টে ওই কর্মশালাতে প্রায় শতাধিক নির্মান শিল্পি অংশগ্রহন করেন।

ফ্রেশ সিমেন্টের কালীগঞ্জ উপজেলার একমাত্র পরিবেশক এস এ ট্রেডার্সের প্রোপাইটর চন্দন সাহার সভাপতিত্বে অনুষ্টিত কর্মশালাতে উপস্থিত ছিলেন (মেঘনা গ্রুপ) কোম্পানির ডিজিএম হারুনুর রশীদ, ডেপুটি ম্যানেজার আবু খালেদ ও এসিস্ট্যান্ট ম্যানেজার বিকর্ন মল্লিক।
কর্মশালায় ফ্রেস সিমেন্টের পক্ষে বিল্ডিং নির্মাণের বিভিন্ন বিষয়াদী, সিমেন্টের গুনগত মান ও টেকনিক্যাল সাপোর্ট নিয়ে আলোচনা করেন কোম্পানীর ইন্জিনিয়ার শাহীন হোসাইন। অনুষ্টান শেষে কোম্পানীর পক্ষ থেকে নির্মান শিল্পিদের মাঝে উপহার সামগ্রী প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights