কালীগঞ্জে বারবাজার ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ :
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৯ নং বারবাজার ইউনিয়ন পরিষদের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ২০২৩-২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার বিকাল ৪ টায় ৯ নং বারবাজার ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে ১ কোটি ৬৭ লাখ ১৯ হাজার ৭শ ৫০ টাকার বাজেট ঘোষণা করেন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ।

বাজেটে রাজস্ব খাতে ৭৮ লাখ ২১ হাজার ৭৫০ টাকা উন্নয়ন খাতে আয় ও ৮৮ লাখ ৯৮ হাজার টাকা সাম্ভাব্য নির্ধারন করা হয়। বাজেটে ৭ লাখ ২৬ হাজার টাকা উদ্বৃত্ত রাখা হয়েছে।
এ বাজেট সর্বমোট ব্যায় ধরা হয়েছে ১ কোটি ৫৯ লাখ ৯৩ হাজার ৭৫০ টাকা।

এ সময় স্থানীয় নাগরিকদের নিয়ে বার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে মতামত অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে বারবাজার ৯ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সচিব গৌতম বিশ্বের সঞ্চালনায় বাজেটে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলাট দৌলতপুর আলিম মাদ্রাসার সুপার অলিয়ার রহমান,বারবাজার গোড়ার মসজিদের সভপতি শেখ হাবিবুর রহমান , যুবলীগ নেতা ইমদাদুল হক সহ সাবেক ও বর্তমান ইউপি সদস্য গ্রাম পুলিশ আ’লীগ, ছাত্র লীগেরসহ সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বাজেট শেষে দোয়া অনুষ্ঠিত হয়।

বাজেট সভায় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ উক্ত বাজেট বাস্তবায়নে ইউনিয়নবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights