কালীগঞ্জে স্পিরিট পানে ৩ জনের মৃত্যু, গ্রেফতার ১

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জে বিষাক্ত স্পিরিট পানে তিনজনের মুত্যর ঘটনায় বিক্রেতা হোমিও দোকানি আলী রেজাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোরে কালীগঞ্জের বারোবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আলী রেজা কালীগঞ্জ উপজেলার রোকনপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।

কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, আলী রেজার হোমিওপ্যাথিক দোকান থেকে স্পিরিট কিনে পান করে গত ৩ মার্চ পৌর এলাকার ৩ জন মারা যায়। এ ঘটনায় মৃত জাহাঙ্গীরের ভাই আলমগীর বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকেই সে পলাতক ছিলেন। বুধবার ভোরে বারোবাজার এলাকায় পুলিশ অভিযান চালিয়ে আলী রেজাকে গ্রেফতার করে।

ওসি আরো জানান, আলী রেজা দীর্ঘদিন হোমিও ওষুধ বিক্রির আড়ালে অবৈধভাবে রেক্টিফাইড স্পিরিট বিক্রি করে আসছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights