কালীগঞ্জে হিরো উমেন স্কলারশীপ প্রদান

ঝিনাইদহ প্রতিনিধি ॥
ঝিনাইদহরে কালীগঞ্জে হিরো উমেন স্কলারশীপ প্রদান করা হয়েছে। বিকশিত
বাংলাদেশ ফাউন্ডেশন ও বিকশিত নারী ও শিশু কল্যাণ সংস্থার আয়োজনে সোমবার
(২৩ ডিসেম্বর) সকাল ১১টায় কালীগঞ্জ উপজেলা পরিষদ সেমিনার কক্ষে বৃত্তি
প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দেদারুল
ইসলাম। বিকশিত নারী ও শিশ কল্যাণ সংস্থার সভানেত্রী মোছা: মনোয়ারা খাতুনের
সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা
বেগম । উপস্থিত ছিলেন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের প্রোগ্রাম অফিসার শাহজাহান
আলী বিপাশ, মাকসুদ রানা, বিএনএসকেএস এর কোষাধ্যক্ষ সুফিয়া
খাতুন,ইয়ুথ এগেইনস্ট হাঙ্গারের সভাপতি ফাওজুর রহমান সাবিত প্রমুখ।
অনুষ্ঠানে হিরো উমেন স্কলারশীপের আওতায় (অক্টোবর-ডিসেম্বর) সেশনে স্কুল
পর্যায়ে ১০জন মেয়েকে মাসিক ৪শ টাকা হারে ১২০০ টাকা এবং কলেজ পর্যায়ে
২৬জন শিক্ষার্থীকে মাসিক ৫০০ টাকা হারে ১৫০০ টাকা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights