কালীগঞ্জে ৩ ছিনতাইকারী আটক

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে ৩ ছিনতাইকারী আটক, নগদ টাকাসহ মালামাল উদ্ধার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। আটককৃত নেহাল (৩০) টাঙ্গাইলের মির্জাপুর থানার স্বপ্ন মহেরা গ্রামের কামরুজ্জামানের ছেলে, মো. নাজমুল হোসেন প্রকাশ ওরফে নাহিদ (২৯) ঢাকার তুরাগ থানার ভাটুলিয়া গ্রামের জামাল হোসেনের ছেলে, মো. সোহেল রানা (৩৩) কিশোরগঞ্জের কটিয়াদি থানার গছিয়হাটা গ্রামের আঃ আওয়ালের ছেলে। তাদের কাছ থেকে নগদ টাকাসহ মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে আটককৃতদের গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাতাব উদ্দিন জানান, মঙ্গলবার দিবাগত রাতে কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের শিমুলিয়া এলাকায় পাকা রাস্তায় নগদ টাকা ও মালামাল ছিনতাই হয়। পরে কালীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. রাজীব হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ভুক্তভোগী মো. আনোয়ার হোসেন বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেন। একটি মামলা দায়েরের পর আটককৃতদের দুপুরে গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights