কালীগঞ্জের রায়গ্রাম ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি॥
কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ইউনিয়ন পরিষদের ২০২৫-২০২৬ অর্থ বছরের
বাজেট ঘোষণা করা হয়েছে। শনিবার (২৪ মে) সকালে পরিষদের সম্মেলন কক্ষে
বাজেট ঘোষণা করেন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের। এবারের
বাজেটে আয় ও ব্যয় সমান রেখে ১ কোটি ৪৯ লাখ ৭১ হাজার ৯০৫ টাকার
বাজেট ঘোষণা করা হয়।
রায়গ্রাম ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জুলফিকার আলীর
সঞ্চালনায় বাজেট ঘোষনা ঘোষনা করেন প্যানেল চেয়ারম্যান আবু তাহের ।
সে উপস্থিত ছিলেন ইউপি সদস্য রিজিয়া খাতুন, ঝর্ণা খাতুন, আকলিমা
খাতুন, ইসমাঈল হোসেন, আলমগীর খাঁ, আব্দুল কুদ্দুস, হযরত আলী, জসিম
উদ্দিন , আশানুর রহমান , আ: গনি সহ গনমাধ্যম কর্মী ও স্থানীয় গণ্যমান্য
ব্যক্তিবর্গ ।
বাজেট ঘোষনা শেষে বাজেট বাস্তবায়নে সবার সহযোগীতা কামনা করেন
রায়গ্রাম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের ।
