কালীপূজায় ২দিন বন্ধ থাকছে বাংলাবান্ধা স্থলবন্দর

অনলাইন ডেস্ক

কালীপূজায় দুদিন বন্ধ থাকছে দেশের চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা। ১২ ও ১৩ নভেম্বর কালীপূজায় ২দিন বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকার তথ্যটি নিশ্চিত করেছেন বাংলাবান্ধা সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম।

তিনি জানান, ১২ নভেম্বর থেকে শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শ্রী শ্রী কালীপূজা। পূজা উদযাপন উপলক্ষ্যে উভয় দেশের এক্সপোর্টার, সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার ও ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা সভার ভিত্তিতে ২দিন স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ সংক্রান্ত চিঠি উভয় দেশের ব্যবসায়ী সংগঠন, কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সব দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। তবে ইমিগ্রেশন চেকপোস্টের যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

বাংলাবান্ধা ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, পূজায় বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশনে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights