কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ মাদক মামলায় বন্দি রতন মিয়া (৪৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। রতন গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী পূর্ব থানার ব্যাংকের মাঠ এলাকার সিরাজুল মৃধার ছেলে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম জানান, শনিবার সকাল পৌনে ৮টার দিকে কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন হাজতি রতন। এ সময় তাকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়। টঙ্গী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত মামলায় তিনি এ কারাগারে বন্দি ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights