কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি আর নেই

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি ও গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্য শংকর কুমার মিত্র মারা গেছেন।

আজ মঙ্গলবার সকালে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮১ বছর।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমসহ গোপালগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights