কি-বোর্ড নিয়ে অন্য রকম আয়োজন

নিজস্ব প্রতিবেদক

কম্পিউটার কি-বোর্ডের মেলা। টেবিলজুড়ে সাজানো নানা রঙ ও ঢঙের কি-বোর্ড। দোকান থেকে কেনা প্রি বিল্ট কি-বোর্ডের সাথে মিলবে না এসব কি-বোর্ড। কারণ এসব কি-বোর্ড সাজিয়েছেন কি-বোর্ডের মালিক নিজেই।

কার কি-বোর্ড কত সুন্দরভাবে সাজানো ও গোছানো অর্থাৎ কাস্টমাইজ করা, তার ওপর ভিত্তি করে বিসিএস কম্পিউটার সিটিতে আয়োজিত হয়েছে ‘কিব শোডাউন।’ গত ৬ অক্টোবর সিটি আইটি মেগা ফেয়ারের অংশ হিসেবে কিব শোডাউনের আয়োজন করে মেকাবার্ডস বিডি এবং পিসি বিল্ডার গ্রুপ।

৪০ জন নিজেদের কাস্টমাইজ কি-বোর্ড নিয়ে প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার ছিল ছয় হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ছিল চার হাজার টাকা ও তৃতীয় পুরস্কার ছিল একটি বেয়ারবোনস কি-বোর্ড কিট।
আয়োজকেরা জানান, দুইটি বিষয়ের ওপর ভিত্তি করে কি-বোর্ডগুলোকে যাচাই করা হয়। যার একটি হচ্ছে কি-বোর্ডগুলো দেখতে কেমন সুন্দর আর কাজ করার সময় কতটা ভালো শব্দ করে।

কি-বোর্ড কাস্টমাইজ করা শখের মানুষদের নিয়ে ২০২১ সালে গড়ে উঠে মেকাবোর্ডস বিডি। গত বছর ‘কিব শোডাউন’ এর আয়োজন করে মেকাবোর্ডস। এর ফেসবুক পেজটি এডমিন সামিউল আলম বলেন, ‘মেকাবোর্ডস বিডি এর সদস্যদের সেরা কি-বোর্ড কেনার এবং কি-বোর্ড তৈরি করতে পরামর্শ দেয়।’

মেকাবোর্ডস বিডি’র সাথে জড়িত ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্স (ইউআইটিএস) এর তড়িৎ প্রকৌশল বিভাগের প্রধান ড. ইফাত আল বাকী বলেন, ‘যান্ত্রিক কি-বোর্ডের শখ প্রযুক্তিপ্রেমিদের জন্য একটি লেগো তৈরির শখের মতো। যারা গেমিং, কনটেন্ট রাইটিং এবং ফ্রিল্যান্সিংয়ের মতো কম্পিউটারভিত্তিক কাজগুলোতে বেশি সময় ব্যয় করেন তাদের জন্য একটি ভালো টাইপিং অনুভূতি পাওয়াটা গুরুত্বপূর্ণ।

প্রতিযোগিতায় প্রথম হয়েছেন জুবায়ের ইউ. হায়দার, দ্বিতীয় হয়েছেন ভুবন আহমেদ ও তৃতীয় হয়েছেন যৌথভাবে অরনিব আহমেদ ও মাহমুজ সাফিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights