কিয়েভকে ৮ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা ঘোষণা বাইডেনের

অনলাইন ডেস্ক

ইউক্রেনের জন্য মার্কিন কংগ্রেসের পূর্ব অনুমোদিত বরাদ্দ থেকে ৮ বিলিয়ন ডলার প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

বৃহস্পতিবার হোয়াইট হাউজের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রেসিডেন্সিয়াল ড্রডাউন অথরিটি হিসেবে আমি এই ৮ বিলিয়ন ডলার অনুমোদন করেছি, যাতে আমার প্রশাসন ইউক্রেনকে মার্কিন সামরিক সরঞ্জমাদি সহায়তায় কংগ্রেসের বরাদ্দকৃত তহবিল পুরোপুরি ব্যবহার এবং অতঃপর মার্কিন মজুদ পুনরায় পূরণ করতে পারে।’
এদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জোর দিয়ে বলেছেন যে, কিয়েভে আরও অস্ত্র সরবরাহে পরিস্থিতির কোনো হেরফের হবে না, বরং সংঘাতকে আরও দীর্ঘায়িত করবে।

সূত্র : রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights