কিয়েভে দুটি বিস্ফোরণে নিহত ১, আহত ৪

অনলাইন ডেস্ক
ইউক্রেনের রাজধানী কিয়েভে বৃহস্পতিবার পরপর দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই বিস্ফোরণে এক সেনা সদস্য নিহত ও দুই পুলিশসহ কমপক্ষে চারজন আহত হয়েছেন। শহরের প্রসিকিউটর কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

কিয়েভ সিটি প্রসিকিউটরের কার্যালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে জানায়, দুই ন্যাশনাল গার্ড সদস্য ওই এলাকায় টহল দেওয়ার সময় প্রথম বিস্ফোরণটি ঘটে। এতে এক সেনা সদস্য ঘটনাস্থলেই নিহত হয়।

প্রসিকিউটরের কার্যালয় আরও জানায়, প্রথম বিস্ফোরণের পর পুলিশ ও চিকিৎসা কর্মীদের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে সেখানে দ্বিতীয় একটি স্বয়ংক্রিয় বিস্ফোরক ডিভাইস (আইইডি) বিস্ফোরিত হয়। যার ফলে চারজন আহত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights