কিশোর গ্যাংয়ের দুই গ্রুপে সংঘর্ষ-ককটেল বিস্ফোরণ, আটক ২

অনলাইন ডেস্ক
মাদারীপুর জেলা প্রশাসকের বাস ভবনের সামনে কিশোর গ্যাং-এর দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় তিনজন আহত হয়েছে। পুলিশ দুইজনকে আটক করেছে।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে শহরের শকুনি লেকের দক্ষিণপাড়ে জেলা প্রশাসকের বাস ভবনের সামনে এ ঘটনা ঘটে।

সংঘর্ষের সময় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনায় জেলা জামে মসজিদে নামাজরত মুসল্লিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় জামে মসজিদের সামনে পার্কিং করা একটি প্রাইভেটকারও ভাঙচুর করে কিশোর গ্যাং-এর সদস্যরা।
স্থানীয়রা জানান, হঠাৎ একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটতে থাকে। মসজিদে নামাজ পড়তে থাকা মুসুল্লিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মাদারীপুর জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সিহাব চৌধুরী বলেন, ‘মারামারির ঘটনায় মাহিম শেখ নামে আহত একজন জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছে। পরে পুলিশ এসে তাকে হেফাজতে নিয়ে যায়। ‘

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, কিশোর গ্যাং-এর দুইপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights