কিশোরগঞ্জে হাসপাতালে ৩৪ ডেঙ্গু রোগী ভর্তি

অনলাইন ডেস্ক

কিশোরগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৪ জন। এর মধ্যে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ জন রোগী, কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আটজন, করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ও পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন রোগী ভর্তি রয়েছেন।

কিশোরগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন একজন এবং গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত রোগী ছাড়পত্র পেয়েছেন ছয়জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগী কেউ মারা যায়নি।

কিশোরগঞ্জ জেলায় চলতি বছরের জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত মোট ডেঙ্গু রোগী ২৮৮ জন। পাশাপাশি একই সময়ে মোট ডেঙ্গু রোগী ছাড়পত্র পেয়েছেন ২৫৪ জন। এ ছাড়া একই সময়ে ডেঙ্গু রোগী কেউ মারা যায়নি।
কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম জানান, স্বাস্থ্যবিধি মেনে ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের হাসপাতালে কঠোর সতর্কতার সঙ্গে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। বিভিন্ন হাসপাতালে ৩৪ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights