কুড়িগ্রামে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার পশ্চিম ধনীরাম ধরলাচরের একটি ভুট্টা খেত থেকে ষাটোর্ধ্ব অজ্ঞাত এক ব্যক্তির গলা কাটা অবস্থায় মরদেহ উদ্ধার করেছে ফুলবাড়ী থানা পুলিশ। মরদেহটির পরনে ট্রাউজারসহ লুঙ্গি ও গায়ে লাল-বাদামি রঙের সুয়েটার ছিল।

ভুট্টা ক্ষেতের মালিক শাহ আলম জানান, শনিবার দুপুরের দিকে গবাদিপশুর ঘাস কাটার জন্য কিছু মহিলা ওই ভুট্টা খেতে যান। সেখানে গিয়ে খেতের ভেতরে আকষ্মিকভাবে ক্ষতবিক্ষত মুখমন্ডলের লাশটি দেখে তারা ভয় পেয়ে যান এবং বিষয়টি এলাকাবাসীকে জানান। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ এসে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে।তবে স্থানীয়দের ধারণা তাকে হত্যা করে মুখ মন্ডলের চামড়াগুলো তুলে ফেলা হয়েছে।পুলিশ ঘটনাস্থলে এসে লাশটির সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণের প্রস্তুতি নিচ্ছে।

এ ব্যাপারে ফুলবাড়ী থানার ওসি প্রাণকৃষ্ণ দেবনাথ জানান, ঘটনা জানার পরপরই পুলিশ সেখানে প্রেরণ করি। এখন পর্যন্ত মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করা সম্ভব হয়নি। মামলার প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights