কুড়িগ্রামে বিজিবি-বিএসএফ কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশ বন্ধে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও বর্ডার সিকিউরিটি ফোর্সেস বিএসএফ’র কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বিকেলে বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন কুড়িগ্রাম-২২ বিজিবির পরিচালক লে. কর্ণেল মো:মাসুদুর রহমান এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেন ১৯-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ড্যান্ট শ্রী সুনিল সৈবাম।

বিজিবি জানায়, ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট সীমান্তে আন্তর্জাতিক মেইন পিলার ১০০৯ এর নিকটবর্তী ভারতের সোনাহাট এলসিএস নামক স্থানে অনুষ্ঠিত সৌজন্য পতাকা বৈঠকে উভয় পক্ষের কমান্ডারগণ তাদের পরস্পরের কুশলাদি বিনিময় করেন। এরপর বিএসএফর কমান্ডারের পক্ষ থেকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে হিন্দু সম্প্রদায়ের লোক যাতে ভুল বোঝাবুঝির মাধ্যমে ভারতে অনুপ্রবেশ করতে না পারে সে ব্যাপারে নজরদারি রাখার জন্য বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যের মধ্যে ৩১-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ড্যান্ট শ্রী অজয় কুমার সিং এবং ৪৯-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ড্যান্ট শ্রী অজিত কুমার উপস্থিত ছিলেন।
কুড়িগ্রাম-২২ বিজিবির পরিচালক লে. কর্ণেল মো. মাসুদুর রহমান জানান, সীমান্তে বিজিবি সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রেখেছে। এছাড়াও সীমান্তে গুলি, হত্যাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও উভয় দেশের মধ্যে আলোচনা এবং দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য সম্মতি জ্ঞাপন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights