কুড়িগ্রামে ভাঙন আতঙ্কে তিস্তাপারের মানুষ

কুড়িগ্রাম প্রতিনিধি:
ভারতের উজান থেকে নেমে আসা পানির ঢলে কুড়িগ্রামে গত দুদিন ধরে তিস্তা নদীর পানি কমে যাচ্ছে। ফলে বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি হয়েছে। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়, শনিবার দুপুরে তিস্তা নদীর পানি কমে কাউনিয়া পয়েন্টে বিপৎসীমার ৫০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।অন্যদিকে, ধরলা,দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের পানি বাড়লেও তা বিপৎসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

নদীর পানি কমে গিয়ে নিম্নাঞ্চলসমুহের বাড়িঘর থেকে পানি চলে গিয়েছে।ফলে বন্যা আতংক নেই বললে চলে। কিন্তু অন্যদিকে,পানি কমে নদ নদী অববাহিকায় তীব্র স্রোতে নদী ভাঙন দেখা দিয়েছে। নদনদী তীরবর্তী দুই পাড়ের মানুষজন এ অবস্থায় পড়েছেন বিপাকে। জেলার রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙা ইউনিয়নের খিঁতাব খাঁ গ্রামের বাসিন্দা কুদ্দুস আলী জানান,তিস্তার পানি হুহু করে বাড়তে থাকলেও শুক্রবার থেকে কমে গেছে।কিন্তু নদী পাড়ের আমরা মানুষরা এখন ভাঙনের কবলে পড়েছি। যেকোন মুহুর্তে অনেকের ঘরবাড়ি নদীতে চলে যেতে পারে।

অন্যদিকে, উলিপুর উপজেলার তিস্তা নদী অববাহিকার চরাঞ্চলের বাসিন্দা খয়বর আলী নদী ভাঙছে। ঘর-বাড়ি ও ফসলী জমিতে পানি উঠলেও তা সরে গেছে।কিন্তু নদী ভাঙন আমাদের কপাল খাইছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, পানি দ্রুত কমে পরিস্থিতির উন্নতি হলেও এখন নদী ভাঙন দেখা দিয়েছে। তবে এ মুহুর্তে বড় ধরনের ক্ষতির আশংকা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights