কুড়িগ্রামে মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামে মাদক ইস্কাপসহ কুখ্যাত মাদক কারবারি আজিজুলকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় তার সাথে থাকা ১৯ বোতল ফেনসিডিল ও ৫ বোতল ইস্কাপ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জেলার ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে ভূরুঙ্গামারী থানার শিংঝাড় এলাকা থেকে নাগেশ্বরী থানাধীন আজমাতা কানুরকুটি গ্রামের কুখ্যাত মাদক কারবারি আজিজুল হক ওরফে বাঙ্গালকে গ্রেফতার করে পুলিশ। এ সময় ১৯ বোতল ফেনসিডিল এবং আরো ৫ বোতল ইস্কাপ উদ্ধার করা হয়।

এ ব্যাপারে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন বলেন, গ্রেতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সোমবার দুপুরে মামলা রুজু করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights