কুড়িগ্রামে র্যাবের অভিযানে সাড়ে ১৭ কেজি গাঁজা জব্দ, ব্যবসায়ী আটক
কুড়িগ্রাম প্রতিনিধি: ০৩-০৯-২০২৫
কুড়িগ্রামের ফুলবাড়ীতে র্যাব-১৩ এর অভিযানে সাড়ে ১৭ কেজি গাঁজাসহ মোঃ একরামুল হক (৪৪) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আটককৃত একরামুল হক উপজেলার নাওডাঙা ইউনিয়নের মৃত হযরত আলীর ছেলে।
র্যাব-১৩ জানায়, চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে র্যাব-১৩, সিপিএসসি, রংপুর ক্যাম্পের একটি দল বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ীতে একরামুলের বাড়িতে অভিযান চালায়। এসময় তার শয়নকক্ষের ওয়ারড্রব থেকে ১৭.৬ কেজি গাঁজা উদ্ধার করে তাকে আটক করা হয়।
রংপুর র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, আইনি প্রক্রিয়া শেষে একরামুল হককে ফুলবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
