কুড়িগ্রামে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩৬

অনলাইন ডেস্ক
কুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় ৩৬ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা পুলিশ ও জেলার বিভিন্ন থানা অভিযান চালিয়ে এই আসামিদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা ওয়ারেন্টভুক্তসহ বিভিন্ন অপরাধের আসামি।

শনিবার দুপুরে এ তথ্য জানিয়েছে কুড়িগ্রাম জেলা পুলিশ।

পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় অভিযান চালিয়ে জিআর ওয়ারেন্টে ১৪ আসামিকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে সদর থানায় দুইজন, উলিপুর থানায় আটজন, নাগেশ্বরী থানায় একজন, ফুলবাড়ী থানায় তিনজন।
এছাড়াও সিআর ওয়ারেন্টমূলে সদর থানায় একজন, উলিপুর থানায় পাঁচজন, ফুলবাড়ী থানায় চারজন, চিলমারী থানায় একজন, রৌমারী থানায় একজন, সাজা জিআর ওয়ারেন্ট মূলে দুইজন, সিআর সাজা ওয়ারেন্ট মূলে একজন, নিয়মিত মামলায় দুইজন, পূর্বের মামলায় পাঁচজনসহ গত ২৪ ঘণ্টায় মোট ৩৬ জন আসামিকে গ্রেফতার করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, নিরাপদ কুড়িগ্রামের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights