কুমিল্লা নামে বিভাগ ষোষণার দাবিতে মানববন্ধন

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা বিমান বন্দর চালু, কুমিল্লা নামে বিভাগ ষোষণা ও ঢাকা-কুমিল্লা সরাসরি রেললাইন প্রতিস্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার বিকেলে কুমিল্লা টাউন হলের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

এতে বক্তব্য রাখেন, সচেতন রাজনৈতিক ফোরামের প্রধান সমন্বয়ক ড. শাহ মো. সেলিম, সমন্বয়ক শেখ আব্দুল মান্নান, বাসদ কুমিল্লার সমন্বয়ক আব্দুর রাজ্জাক, সাংস্কৃতিক সংসদের সভাপতি আবুল কাসেম, কুমিল্লা বিমানবন্দর বাস্তবায়ন কমিটির সভাপতি মো. আলী কিসমতসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, দীর্ঘ দিন যাবৎ এই কুমিল্লা বঞ্চিত। শিক্ষা, সংস্কৃতি, বিশ্ববিদ্যালয়, প্রবাসী আয়, ইপিজেডসহ প্রথম ব্যাংকের শহর কুমিল্লা। আগের চেয়ে বর্তমানে জনসংখ্যা ও পরিধি বেড়েছে। সব কিছু মিলিয়ে দেশের পূর্ব দক্ষিণাঞ্চলের বৃহত্তর কুমিল্লা ও বৃহত্তর নোয়াখালী অঞ্চলের প্রাণ কেন্দ্র কুমিল্লা। এ অঞ্চলের মানুষের দীর্ঘ দিনের দাবি কুমিল্লার নামে বিভাগ, ঢাকা- কুমিল্লা সরাসরি রেলপথ এবং বিমান বন্দর পুনরায় চালু করা। নানা রাজনৈতিক মেরুকরণ ও বিগত সরকারগুলোর উদাসীনতার কারণে আমরা তা থেকে বঞ্চিত হচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights