কুমিল্লায় আচরণ বিধি লঙ্ঘন করায় নৌকার প্রার্থীকে শোকজ

কুমিল্লা প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ এর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল গত ৩০ ডিসেম্বর কয়েকশ’ নেতাকর্মী নিয়ে দেবিদ্বার পৌর সদরে শোডাউন করেছেন। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কেন নির্বাচন কমিশনে সুপারিশ করা হবে না মর্মে কারণ দর্শানোর জন্য নোটিশ দেওয়া হয়েছে। নির্বাচনী অনুসন্ধান কমিটি, সংসদীয় আসন-২৫২ (কুমিল্লা-৪) এর অস্থায়ী কার্যালয় ও কুমিল্লা যুগ্ম জেলা ও দায়রা জজ ২য় আদালতে সশরীর বা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে রবিবার সকাল ১১টায় হাজির হয়ে কারণ দর্শানোর জন্য এই নোটিশ দেওয়া হয়।

শুক্রবার (১ ডিসেম্বর) এই নোটিশ দেন যুগ্ম জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক মো. ইমাম হাসান।

নোটিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাজী মোহাম্মদ ফখরুল কয়েকশ’ নেতাকর্মী নিয়ে দেবিদ্বার পৌর সদরে শোডাউন, নিজের গাড়ির ছাদ খুলে দাঁড়িয়ে হাত নেড়ে নেতাকর্মীদের অভ্যর্থনা ও নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন। এসময় শোডাউনে কয়েকশ মোটরসাইকেলের বহর ছিলো। এতে রাস্তার যান চলাচল ব্যহত হয়। এ সংবাদ পত্রিকায় অনলাইন ভার্সনে প্রকাশিত হলে নির্বাচনী অনুসন্ধান কমিটির দৃষ্টি গোচর হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights