কুমিল্লায় বিজয় দিবস উদযাপন

কুমিল্লা প্রতিনিধি
মহান বিজয় দিবস উপলক্ষে শনিবার কুমিল্লা টাউন হলের কেন্দ্রীয় শহীদ মিনারে স্থানীয় এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার, সংরক্ষিত মহিলা আসনের এমপি আঞ্জুম সুলতানা সীমা, কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান বাবলু, জেলাপ্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান, পুলিশ সুপার আবদুল মান্নানসহ বিভিন্ন প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীগণ পুষ্পস্তবক অর্পণ করেন।

এছাড়া কুমিল্লা শিক্ষাবোর্ড, সিটি করপোরেশন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, কেন্দ্রীয় কারাগার, কুমিল্লা প্রেসক্লাব, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

দুপুরে কুমিল্লা জেলাপ্রশাসনের আয়োজনে ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights