কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধা বাহারের উপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা বাহার উদ্দিন রেজা বীর প্রতীক-এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানবন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানরা এ বিক্ষোভ মিছিল করে।

মানবন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব বীর মুক্তিযোদ্ধা সফিকুল বাহার মজুমদার টিপু, আনোয়ার হোসেন পাহাড়ী বীর প্রতীক, সাহাব উদ্দিন, আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের সভাপতি নুর ইসলাম মোল্লা।

বিক্ষোভের সঙ্গে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি উপ কমিটির সদস্য তমিজ উদ্দিন ভূঁইয়া সেলিম, আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের সেক্রেটারি সৈয়দ আশরাফুল ইসলাম নয়ন, প্রজন্ম কমান্ডের অহিদুল ইসলাম তুসার প্রমুখ।
মুক্তিযোদ্ধারা এই নির্মম ঘটনার দ্রুত বিচার দাবি করেছেন। সমাবেশ শেষে প্রায় ৫০০ শতাধিক মুক্তিযোদ্ধার মিছিল রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে চৌদ্দগ্রাম ও কুমিল্লায়। চৌদ্দগ্রামে বক্তব্য রাখেন কমান্ডার সিদ্দিকুর রহমান, আবদুল হাই কানু, সাবেক মেয়র মিজানুর রহমান। কুমিল্লায় জেলা কমান্ডার সফিউল আহমেদ বাবুল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights