কুয়াকাটায় এক ইলিশ বিক্রি ৫৭০০ টাকায়

কলাপড়া (পটুয়াখালী) প্রতিনিধি

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে ১ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি ইলিশ। বুধবার (৭ জানুয়ারি) বিকেলে জেলে মাসুদ মাঝির জালে অন্যান্য মাছের সাথে বড় আকারের এই ইলিশটি উঠে আসে। স্থানীয় বাজারে ১ লাখ ৫২ হাজার টাকা মন দরে এ মাছটি ৫ হাজার ৭০০ টাকায় বিক্রি করেন তিনি।

স্থানীয় জেলেরা জানান, শীত মৌসুমে এতো বড় সাইজের ইলিশ জালে মিলছে না। যা বাজারে বাড়তি আগ্রহ তৈরি করে।

জেলে মাসুদ মাঝি বলেন, সাগরে এখন বড় সাইজের ইলিশের সংখ্যা অনেক কম। তবে যে মাছটি পেয়েছি, এটি আকারে অনেক বড় ছিল। এ কারণেই ভালো দামে বিক্রি করতে পেরেছি।

মৎস্য ব্যবসায়ী মো. হাসান বলেন, বঙ্গোপসাগরের তীরবর্তী এলাকায় জেলেদের জালে বড় ইলিশ এখন খুবই কম ধরা পড়েছে। ওই জেলে মাছটি আড়তে নিয়ে আসে। এরপর নিলামের মাধ্যমে ক্রয় করি। আশাকরি ভালো দামে বিক্রি করতে পারবো।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বড় ইলিশ মূলত জেলেদের জন্য সুখবর বয়ে আনে। গভীর সমুদ্রের জেলেদের পাশাপাশি উপকূলের জেলেরাও এখন বড় ইলিশ পাচ্ছেন। আশা করি সামনের দিনগুলোতে ইলিশের পরিমাণ বাড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights