কুয়াকাটায় টয়লেট থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
পর্যটন কেন্দ্র কুয়াকাটা সৈকতের পাবলিক টয়লেট থেকে নুর হোসেন (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে পর্যটন পার্ক সংলগ্ন টয়লেট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত নুর হোসেন খুলনার লবনচড়া এলাকার সাতচুনিয়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নুর হোসেন শুক্রবার সকালে কুয়াকাটায় বেড়াতে আসেন। তার এক বন্ধুর সাথে একটি দোকানে চা খেতে বসেন। এসময় সে টয়লেটে যাওয়ার কথা বলে নিখোঁজ হন। এরপর অনেক খোজাখুজি করেও কোন খোজ খবর না পেয়ে পুলিশে অবহিত করেন। শনিবার বিকালে এক দম্পত্তি ওই টয়লেটে প্রবেশ করে ভিতর থেকে দরজা বন্ধ দেখতে কর্তৃপক্ষকে জানালে তারা টয়লেটের উপর থেকে ওই ব্যক্তিকে পরে থাকতে দেখেন। পরে পাবলিক টয়লেটের দরজা ভেঙ্গে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিমল কৃষ্ণ মল্লিক সাংবাদিকদের জানান, ঠিক কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে, সেটি এখনো নিশ্চিত বলা যাচ্ছেনা। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হচ্ছে।
