কুয়াকাটার সৈকতে যুবকের মরদেহ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পর্যটনকেন্দ্র কুয়াকাটার সমুদ্র সৈকত থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গঙ্গামতির ফরেস্ট রিজার্ভ সংলগ্ন সৈকত থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, নিহতের বয়স আনুমানিক ৩৫ থেকে ৩৮ বছর। উদ্ধারের সময় তার গায়ে সাদা গেঞ্জি ও পরনে কালো প্যান্ট ছিল।

স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকলে স্থানীয়রা মরদেহটি দেখতে পায়। পরে তারা কুয়াকাটা নৌ পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে তাদের ধারণা, মরদেহটি কোনো জেলের, সমুদ্রে মাছ শিকার করতে গিয়ে ট্রলারডুবির ঘটনায় তিনি মারা গেছেন।

কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights