কুয়াশায় বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক
রাজবাড়ী প্রতিনিধি
ঘন কুয়শার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ৩ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর পুনরায় স্বাভাবিক হয়েছে। সোমবার সকাল ৮টার সময় ফেরি চলাচল স্বাভাবিক হয়।
ফেরি চলাচলের বিষয়টি নিশ্চিত করেছেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ফেরিঘাটের সহকারি মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দীন।
জানা গেছে, ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দৃষ্টিসীমা অস্পষ্ট হয়ে যায়। দুর্ঘটনা এড়াতে সোমবার ভোর ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। সকাল ৯টার দিকে কুয়শার ঘনত্ব কমে গেলে ফেরিচলা স্বাভাবিক হয়।
দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকার কারণে ঘাট এলাকায় ভোগান্তিতে পড়ে শতাধিক যানবাহন। ভোগান্তি পোহাতে হয় যানবাহনের চালক ও যাত্রীদের।
বিআইডব্লিউটিসির সহকারি মহাব্যবস্থাক মো. সালাহউদ্দীন বলেন, ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ৩ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ রাখা হয়। সকাল ৯টায় নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বর্তমানে ১৪টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।
