কুলাউড়ায় জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের দুর্গম পাহাড়ি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালাচ্ছে পুলিশ।

শুক্রবার রাত সাড়ে ৮টা থেকে কুলাউড়া উপজেলার ১৩ নম্বর কর্মধা ইউনিয়নের জুগিটিলা গ্রামের ওই বাড়িটি ঘিরে রাখা হয়েছে। পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) এই অভিযান চালাচ্ছে।

কুলাউড়ার কর্মধা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুহিবুল ইসলাম জানান, তার ইউনিয়নের পূর্ব টাট্টি উলি গ্রামে বাইশালী বাড়ি এলাকায় টিলার ওপর নতুন নির্মাণ হওয়া একটি বাড়ি ঘিরে রেখেছে আইশৃঙ্খলা বাহিনী। নিরাপত্তাজনিত কারণে কোনো মানুষকে ওই এলাকায় যেতে দিচ্ছেন না তারা।
এ তথ্য নিশ্চিত করে মৌলভীবাজার পুলিশ সুপার মঞ্জুর রহমান জানান, বিষয়টি এই মুহূর্তে বলা যাচ্ছে না। পরে বিস্তারিত জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights