‘কুলি’তে ক্যামিও নিয়ে সমালোচনার অভিযোগ অস্বীকার আমিরের

অনলাইন ডেস্ক
রজনীকান্তের বহুল আলোচিত ছবি ‘কুলি’ বক্স অফিসে রেকর্ড গড়লেও হঠাৎ একটি ভুয়া স্ক্রিনশট ঘিরে বিতর্ক সৃষ্টি হয়। ওই স্ক্রিনশটে দাবি করা হয়েছিল, আমির খান নাকি ছবিতে নিজের ক্যামিও চরিত্রকে ‘অপ্রয়োজনীয়’ ও ‘খারাপভাবে লেখা’ বলে সমালোচনা করেছেন।

তবে সোশ্যাল মিডিয়ায় জল্পনা ছড়ালে আমির খানের টিম তা অবসান করেছেন। তাদের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, এই কথাগুলো সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন। নিউজ১৮-কে দেওয়া এক বিবৃতিতে তারা জানান, মি. আমির খান ‘কুলি’ নিয়ে কোনো নেতিবাচক মন্তব্য করেননি। তিনি এমন কোনো সাক্ষাৎকারও দেননি।

ভাইরাল স্ক্রিনশটে বলা হয়েছিল, “আমি রজনী স্যারের জন্য ক্যামিও করেছি, কিন্তু এখনো বুঝতে পারছি না আমার চরিত্রের আসল উদ্দেশ্য কী ছিল। মনে হচ্ছিল, হঠাৎ এসে কয়েকটি ডায়ালগ বলে চলে গেলাম। কোনো গভীরতা ছিল না, খারাপভাবে লেখা হয়েছিল।”

‘কুলি’ রজনীকান্তের ১৭১তম ছবি এবং এটি প্রথমবারের মতো লোকেশ কানাগারাজের পরিচালনায় রজনীকান্তের কাজ। বিশ্বব্যাপী ছবিটি ৫১৫ কোটিরও বেশি আয় করেছে। দর্শক ও সমালোচকদের মতে, শক্তিশালী গল্প, দারুণ পরিচালনা এবং রজনীকান্তের অসাধারণ অভিনয়ই ছবির সাফল্যের মূল রহস্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights