কুষ্টিয়ায় আগুনে তিন কৃষকের সর্বস্ব পুড়ে ছাই

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ার খোকসায় রান্নার খড়ি (লাকড়ি) থেকে আগুনে তিন সহোদর কৃষকের ৪টি ঘরসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। গ্রামবাসী ও ফায়ার সার্ভিস কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

রবিবার রাতে খোকসা উজেলার ১নং খোকসা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হেলালপুর গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত আড়াইটার দিকে কৃষক জয়নাল মোল্লা, আমীর হামজা মোল্লা ও মাসুদ মোল্লার যৌথ রান্না ঘর থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গৃহকর্তাদের ভাড়ার ঘরে। পরে গ্রামবাসী ও খোকসা ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ৩০ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। ততক্ষণে কৃষকদের একটি শোবার ঘরসহ ৪টি ঘর আগুনে পুড়ে যায়।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ কৃষক জয়নাল মোল্লা জানান, তারা ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে আগুনে পোড়া গন্ধ আর বাঁশ ফাটার শব্দে তার ঘুম ভাঙ্গে। তখন দেখতে পান তার নিজের শোবার ঘরের টিঁনের চালে আগুন জ্বলছে। ঘর থেকে বাইরে বেড়িয়ে দেখেন তাদের ভাড়ার ঘর, গরুর ঘর ও রান্না ঘরে দাউদাউ করে আগুন জলছে। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন। ফারসার্ভিসকে খবর দেওয়া হয়। সবাই মিলে আগুন নিয়ন্ত্রন করেন।
জয়নাল মোল্লা বলেন, সন্ধ্যা ৭টার দিকে রাতের খাবার রান্না শেষ হয়। রান্নার পর বেঁচে যাওয়া খড়ি থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights