কুষ্টিয়ায় আলুর ব্যাগে মিলল হেরোইন

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে বর্ডার গার্ড বাংলাদেশ ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) টলহদল একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে আলুভর্তি একটি ব্যাগের মধ্য থেকে ৪০০ গ্রাম হেরোইন জব্দ করেছে।

রবিবার সকালে উপজেলার কুষ্টিয়া-পাবনা আঞ্চলিক মহাসড়কের ত্রিমোনী এলাকায় অভিযান চালিয়ে মালিকানাবিহীন এ হেরোইন জব্দ করা হয়।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকাল ১০টার দিকে টাঙ্গাইল থেকে কুষ্টিয়াগামী আলম এক্সপ্রেস বাসে টহল কমান্ডার মজিবুক হকের নেতৃত্বে বিজিবির একটি আভিযানিক দল অভিযান চালায়। এ সময় বাসের বাঙ্কারে থাকা একটি আলুভর্তি ব্যাগের মধ্যে থেকে মালিকানাবিহীন ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৮ লাখ টাকা। এ ব্যাপারে মামলা দায়ের হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights