কুষ্টিয়ায় জেলা প্রশাসনের সঙ্গে এতিম শিশুদের ইফতার

কুষ্টিয়া প্রতিনিধি:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপনের অংশ হিসেবে কুষ্টিয়ায় এতিম বালক-বালিকাদের সঙ্গে ইফতার করেছেন জেলা প্রশাসনের কর্মকর্তাগণ। রবিবার সন্ধ্যায় কুষ্টিয়ার চৌড়হাসে সরকারি শিশু পরিবার (বালক) মিলনায়তনে এ আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এহেতেশাম রেজা। অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (রেভিনিউ) নাসরিন বানু, অতিরিক্ত জেলা প্রশাসক (জেনারেল) শারমিন আখতার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল ওয়াদুদ, সিভিল সার্জন আকুল উদ্দিন, সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক আব্দুল লতিফ শেখসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা।

সরকারি শিশু পরিবার বালক ও বালিকাতে নিবাসী দেড়শ শিশু একসঙ্গে বসে আনন্দঘন পরিবেশে ইফতার করেন। এসময় দেশ-জাতির কল্যাণ এবং বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights