কুষ্টিয়ায় ফেনসিডিলসহ আটক ২

কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুর থেকে ৭৫ বোতল ফেনসিডিলসহ দুই জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহফুজুল হক চৌধুরী বলেন, আটককৃতরা হলেন খোকন আলী (৩৫) ও রতন জোয়ার্দ্দার (৩০)। তাদের বাড়ি ভেড়ামারা উপজেলার মহিষাডোরা গ্রাম ও দৌলতপুর উপজেলার কল্যাণপুর গ্রামে।

বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে দৌলতপুর থানার কল্যাণপুর মন্ডলপাড়া থেকে ৭৫ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে আটক করে পুলিশ। তাদের বিরুদ্ধে মাদক মামলা দিয়ে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights