কুষ্টিয়ায় বিএনপির লিফলেট বিতরণ

কুষ্টিয়া প্রতিনিধি
দ্বাদশ সংসদ নির্বাচন বর্জনসহ অসহযোগ আন্দোলনের ডাকে কুষ্টিয়ায় লিফলেট বিতরণ করেছে বিএনপি। সোমবার সকাল ৮টায় কুষ্টিয়া শহরের বড়বাজার ও ঘোড়ার ঘাট এলাকায় লিফলেট বিতরণ করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামিম উল হাসান অপু।

লিফলেট বিতরণের চতুর্থ ধাপের দ্বিতীয় ও শেষ দিনের এ লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক বকুল আলী, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রাসেল হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় ৭ জানুয়ারি নির্বাচন বর্জন, ভোট গ্রহণে নিযুক্ত কর্মকর্তা কর্মচারীর দায়িত্ব পালনে বিরত থাকা, সরকারকে সকল প্রকার ট্যাক্স খাজনা প্রদান থেকে বিরত থাকা, ব্যাংকে লেনদেন এড়িয়ে চলা এবং রাজনৈতিক মামলার হাজিরা থেকে বিরত থাকার আহ্বান জানান বিএনপি নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights