কুষ্টিয়ায় সড়ক বিভাগের উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন

কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরের খলিসাকুন্ডি বাজারে সড়ক বিভাগের প্রয়োজনের অতিরিক্ত জায়গা উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। রবিবার দুপুরে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে খলিসাকুন্ডি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলমত হোসেনের নেতৃত্বে এলাকাবাসী এ মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, স্বাধীনতার পর থেকে খলিসাকুন্ডি বাজারে সড়কের জায়গায় ব্যাবসা ও বসত করে আসছেন তারা। রাস্তা সম্প্রসারণ কাজের জন্য আমরা সড়ক বিভাগের চাহিদার চেয়ে বেশি জায়গা ছেড়ে দিয়েছে। কিন্তু তারপরও প্রয়োজনের অতিরিক্ত জায়গা উচ্ছেদ করার লক্ষ্যে এলাকায় মাইকিং করছে সড়ক বিভাগ। ৪ মার্চ তাদের এ উচ্ছেদ অভিযান পরিচালনার কথা। অপ্রয়োজনীয় এই উচ্ছেদ বন্ধ করার দাবি নিয়ে তারা জেলা প্রশাসক ও সড়ক বিভাগকে স্মারকলিপিও দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights