কুষ্টিয়ার ভেড়ামারায় ঢাকাগামী ট্রেন বহাল রাখার দাবি
কুষ্টিয়া প্রতিনিধি
খুলনা-ঢাকা চিত্রা এক্সপ্রেস ট্রেন ভেড়ামারা রুটে বহাল রাখার দাবিতে মানববন্ধন করেছে নাগরিক কমিটি। শনিবার বেলা ১১টায় কুষ্টিয়ার ভেড়ামারা রেল স্টেশনে মানববন্ধনে ভেড়ামারা উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র শামিমুল ইসলাম ছানা, কুষ্টিয়া নাগরিক কমিটির সভাপতি ডা. এস এম মুসতানজিদ এবং ভেড়ামারা, মিরপুর ও দৌলতপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ কয়েক হাজার মানুষ অংশ নেন।
বক্তারা অবিলম্বে কুষ্টিয়ার ভেড়ামারা হয়ে যেভাবে চিত্রা এক্সপ্রেস ট্রেন চলাচল করতো তা পরিবর্তন না করার দাবি জানান। দাবি মানা না হলে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।
উল্লেখ্য, আগামী ১লা জুন খুলনা যশোর পদ্মবিলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা রেলসেবা চালু হওয়ায় থেকে মিরপুর, ভেড়ামারা হয়ে সরাসরি ঢাকাগামী একমাত্র চিত্রা এক্সপ্রেস ট্রেনটি এই রুটে চলাচল বন্ধের ঘোষনায় ফুঁসে উঠেছে ভেড়ামারা, মিরপুর ও দৌলতপুর উপজেলার লাখো মানুষ।
