কৃষিখাত সংস্কারের দাবিতে রংপুরে কৃষক কনভেনশন

নিজস্ব প্রতিবেদক, রংপুর

কৃষকের ফসলের লাভজনক দাম নিশ্চিত করা, সার-বীজ, কীটনাশকসহ সকল কৃষি উপকরণের দাম কমানো, ক্ষেতমজুরদের সারাবছরের কাজের নিশ্চয়তা,ভূমিহীনদের পুনর্বাসন, আর্মি-পুলিশের রেটে রেশনসহ ১৯ দফা সংস্কারের পুস্তাব নিয়ে রবিবার টাউনহল মাঠে বাংলাদেশক্ষেতমজুর ও কৃষক সংগঠনের কনভেনশন অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের কেন্দ্রীয় আহবায়ক কমরেড আহসানুল আরেফিন তিতুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অজিত দাসের সঞ্চালনায় কনভেনশনে বক্তব্য রাখেন ভাষাসৈনিক মোহাম্মদ আফজাল,বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক কমরেড মাসুদ রানা,ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোশাহিদা সুলতানা ঋতু,বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের সাধারণ সম্পাদক এড.নিলুফার ইয়াসমিন শিল্পী,বাংলাদশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠনের রংপুর জেলার আহবায়ক আনোয়ার হোসেন বাবলু, গাইবান্ধা জেলার সভাপতি আহসানুল হাবীব সাঈদ, কিশোরগঞ্জ জেলার সংগঠক আলাল মিয়া, নীলফামারী জেলার নেতা রফিকুল ইসলাম, ময়মনসিংহ জেলার সংগঠক আব্দুর রাজ্জাক, আলুচাষী সাইফুল ইসলাম, আখচাষী রবিউল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights