কেঁচো সার তৈরি ও আঙুর চাষে ১০ কৃষককে সম্মাননা

কুমিল্লা প্রতিনিধি
কেঁচো সার তৈরি ও আঙুর চাষসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় কুমিল্লার দেবিদ্বারে ১০জন কৃষককে সম্মাননা ও শুভেচ্ছাপত্র প্রদান করা হয়েছে।

এছাড়া পাঁচজন উপসহকারী কৃষি কর্মকর্তা, অফিসের তিনজন কর্মকর্তা-কর্মচারীকে সম্মাননা দেন অতিথিরা।

মঙ্গলবার উপজেলা কৃষি অফিস ট্রেনিং সেন্টারে এ সম্মাননা দেওয়া হয়।
সভায় উপজেলা কৃষি অফিসার বানিন রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতর কুমিল্লার উপপরিচালক আইউব মাহমুদ।

বিশেষ অতিথি ছিলেন কুমিল্লার কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) শেখ আজিজুর রহমান। সঞ্চালনা করেন দেবিদ্বার উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মাহমুদুল হাসান নাফি।

ভার্মি-কম্পোস্ট (কেঁচো সার) উদ্যোক্তা হিসেবে তুলাগাঁও ব্লকের কৃষক কামরুল হোসাইন, নবিয়াবাদ ব্লকের সালাউদ্দিন মাসুদ, জাফরগঞ্জ ব্লকের কাওছার হামিদ, বীজ উদ্যোক্তা ও নতুন জাত সম্প্রসারণে অবদানের জন্য কুরছাপ গ্রামের কৃষক রফিক আহমেদ, আঙুরসহ অন্যান্য ফল চাষের জন্য ছেপাড়া গ্রামের আবুল ফয়েজ মুন্সী, ওয়াহেদপুর গ্রামের আতিকুর রহমান এবং দেবিদ্বার পৌরসভার আনোয়ার রহমানকে,কৃষি যান্ত্রিকীকরণে উদ্যোক্তা হিসেবে ভানী ইউনিয়নের রাসেল ভুঞা ও ইউছুফপুর ইউনিয়নের এমদাদুল হক, সবজি চাষে জৈব বালাই ব্যবস্থাপনার জন্য পৌরসভা ভোষণার কৃষক ওসমান সরকারকে সম্মাননা দেওয়া হয়।

এদিকে ইউছুফপুর ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, পৌরসভা ব্লকের এ টি এম রাশেদুজ্জামান সরকার এবং ভৈষেরকুট ব্লকের মরিয়মের নেছা, সমলয় চাষাবাদ বাস্তবায়নে অবদানের জন্য এলাহাবাদ ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মশিউর রহমান, আউশ আবাদ বৃদ্ধিতে অবদানের জন্য বল্লভপুর ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মাজহারুল ইসলামকে সম্মাননা দেওয়া হয়।

অফিসের তিনজন কর্মকর্তা-কর্মচারী হচ্ছেন- উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা লিটন চন্দ্র দত্ত, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মোজাম্মেল হক সরকার ও প্লান্ট প্রটেকশন মোকাদ্দম মোখলেছুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights