কেউ পরিবেশ অশান্ত করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া-৩ (সদর) আসনে নৌকার প্রার্থী আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, সরকারি দল হিসেবে আমাদের কঠোর নির্দেশনা দেওয়া আছে, প্রত্যেকটা নির্বাচনি এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে ভোট করার জন্য। যারা পরিবেশ অশান্ত করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

বুধবার সকালে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের বিভিন্ন জায়গায় পথসভা ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

ভোট প্রার্থনা করে হানিফ বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিকল্প কিছু নেই। উৎসবমুখর পরিবেশে সারাদেশে নির্বাচনি প্রচারণা হচ্ছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হবে এবং আগামী ৭ জানুয়ারি বিপুল পরিমাণ ভোটার তাদের ভোট প্রদান করবে বলে আমরা প্রত্যাশা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights