কেশবপুরে কৃষকদলের সমন্বয় সভা অনুষ্ঠিত

কেশবপুর (যশোর)।। যশোরের কেশবপুর উপজেলায় কৃষকদলের সমন্বয় সভা অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত ইউনিয়ন কৃষক সমাবেশ করার সফল করার লক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে কেশবপুর উপজেলা কৃষকদলের আয়োজনে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে ওই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয়াোো নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদ, যশোর জেলা কৃষকদলের সদস্য সচিব সিকদার সালাউদ্দীন, যুগ্ম আহবায়ক শেখ জাকির হোসেন, মনিরামপুর পৌর কৃষকদলের আহবায়ক মোস্তফা আনোয়ার।

প্রধান বক্তা ছিলেন যশোর জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ হাবিবুল ইসলাম কচি।

অনুষ্ঠানে কেশবপুর উপজেলা কৃষকদলের সভাপতি নজরুল ইসলাম সভাপতিত্ব এবং উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক কে এম আজিজুর রহমান আজিজ সঞ্চালনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights