কেশবপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভা
মোঃ মেহেদী হাসান সুমন,কেশবপুর (যশোর)।।কেশবপুর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভা শুক্রবার (০৫ মে) বিকালে ক্লাবের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কে এম মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ক্লাবের সিনিয়র সহ সভাপতি কৃষ্ণপদ দাস, সহ-সভাপতি জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু হুরাইয়ারা রাসেল, দপ্তর সম্পাদক আবুল বাসার, সদস্য কওছার হোসেন, নাছির উদ্দীন, আরশাদুল ইসলাম ঝন্টু, নূর এ আলম সিদ্দিকী, মেহেদী হাসান সুমন, শিমুল হাসান, এনামূল হক, তহমিনা খাতুন, নুরুজ্জামান, মঞ্জুরুল হোসেন ডাবলু, ইসমাইল শেখ, জি এম মিজানুর রহমান মিল্টন, আবু হাসান, মুকুল হোসেন প্রমুখ।
