কেশবপুরে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

মোঃ মেহেদী হাসান সুমন, কেশবপুর (যশোর)।।যশোরের কেশবপুর উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামানের সভাপতিত্বে সোমবার (২২ মে) সকালে উপজেলা ভূমি অফিসে প্রধান অতিথি হিসাবে ফিতা কেটে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন।

এ সময় উপজেলা ভূমি অফিস, পৌর ভূমি অফিস ও সকল ইউনিয়ন ভূমি অফিসের সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন। পরে একটি র‌্যালি অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights