কেশবপুরে সড়কে পিতা-পুত্রসহ তিনজনের মৃত্য

মোঃ মেহেদী হাসান সুমন, কেশবপুর (যশোর)।। যশোরের কেশবপুর উপজেলার বুজতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু সোমবার (০১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যশোর-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কের ওই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলে থাকা কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায় বলেন, সন্ধ্যার পর একটি মোটরসাইকেলের সঙ্গে আরেকটি মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ডুমুরিয়া উপজেলার বেতাগ্রাম গ্রামের আব্দুল মান্নান জোয়াদ্দারের ছেলে জাহাঙ্গীর জদ্দার (৪০) একই গ্রামের জাহাঙ্গীর জোয়াদ্দারের ছেলে মোস্তাইন জোয়াদ্দার ১৭ দুজনের সম্পর্ক পিতা ও পুত্রের বাকি একজন ডুমুরিয়া উপজেলার মললী গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মোস্তফা (২২) ঘটনাস্থলে ২জনের মৃত্যু হয়। বাকি একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আসার পথে মৃত্যুবরণ করেন।

পরে ফায়ার সার্ভিসকর্মীরা মরদেহগুলো উদ্ধার করেন কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনেন।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান ঘটনাস্থল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights